GrowDeshi

ফেরত ও রিফান্ড নীতি

GrowDeshi-তে আমরা চাই আপনি নিশ্চিন্তে কেনাকাটা করুন। পণ্য হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে নিচের নিয়ম অনুযায়ী ফেরত বা রিফান্ড করা যাবে।

ফেরতের সময়সীমা

পণ্য বুঝে পাওয়ার ৩ (তিন) দিনের মধ্যে ফেরতের জন্য আবেদন করতে হবে।

কোন পণ্য ফেরত নেওয়া হয়

  • ভুল পণ্য পেলে
  • পরিবহনে ভাঙা বা নষ্ট পণ্য পেলে
  • প্যাকেট না-খোলা ও অব্যবহৃত পণ্য

যেসব পণ্য ফেরতযোগ্য নয়

স্বাস্থ্য ও মান সুরক্ষার কারণে নিচের পণ্যগুলো ফেরত নেওয়া হয় না:

  • খোলা বীজের প্যাকেট
  • জীবন্ত চারা ও গাছ
  • পচনশীল পণ্য
  • খোলা সার বা জৈব পণ্য

ফেরত শিপিং খরচ

ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যের ক্ষেত্রে খরচ আমরা বহন করি। অন্য কারণে ফেরত দিলে পণ্য পাঠানোর কুরিয়ার খরচ ক্রেতাকে বহন করতে হবে

রিফান্ড

ফেরত পণ্য আমাদের কাছে পৌঁছে যাচাইয়ের পর ৫–৭ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যমে রিফান্ড প্রদান করা হয়।

কীভাবে আবেদন করবেন

আমাদের যোগাযোগ পেজে অর্ডার নম্বর ও সমস্যার বিবরণসহ জানান — আমরা দ্রুত ব্যবস্থা নেব।